1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

নুরুল আলম সিকদার
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন এবং আদালতের পরোয়ানামূলে ২ জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩ জন হলেন—রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মোহাম্মদ সুলতান (৩৫) ও মমতাজ বেগম (৫০) এবং পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার ছৈয়দুল বশর (৩৫)।
অন্যদিকে, আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার শাহ আলম এবং বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১৩ ব্লকের মোহাম্মদ ইব্রাহিমকে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..