1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ বেলাল হোসেন

তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় আক্তার হোসেন নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে এগারোটার দিকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। এই ঘটনায় একজন পথচারী সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।

কারা কীভাবে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল রিকশা বা প্রাইভেটকারে এসে এই ঘটনা ঘটিয়েছে কি না সে বিষয়টি এখনও বলা যাচ্ছে না। এ নিয়ে আমাদের টিম কাজ করছে।

পুলিশের একটি সূত্র জানায়, রাত ১০টা ৪৬ মিনিটের দিকে শিল্পাঞ্চল এলাকার আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অপরটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসে। তারা এসে আলামত সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..