যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সুসংগঠিত: জাহাঙ্গীর কবির নানক

শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সুসংগঠিত: জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোনো বাধাই শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে টিকবে না। কারণ, তার হাত ধরেই বাংলাদেশ সুসংগঠিত। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কুচক্রী মহলকে প্রতিহত করতে প্রস্তুত আছে।
শনিবার রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, এখনো একটি কুচক্রী মহল শেখ হাসিনার উন্নয়নের দুর্বার গতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও এদেশের মানুষ কুচক্রী মহলকে কখনোই সফল হতে দেবে না। এদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোনো বাধাই টিকবে না। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের জন্য চরম শিক্ষা। বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এ শিক্ষা নিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশ প্রেমিকদের দলের কর্মী বানাতে হবে। তাহলে একটি আদর্শবান দল হিসেবে আওয়ামী লীগ পুনর্গঠন হবে। ’৭৫ এর ঘটনা কেন ঘটল তা খুঁজতে হলে ’৭১ কে খুঁজতে হবে। জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসেবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু এতে ব্যর্থ হয়ে জিয়াসহ তার সকল সহযোগী ও স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। আজকে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাউর রহমান ভূঁইয়া রতন, সহ-সভাপতি শরফুদ্দিন আহম্মেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সদস্য সালাউদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com