শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে আলাউদ্দিন জিহাদীর বক্তব্য মিথ্যা ও বানোয়াট: প্রেস উইং

দেশে আলাউদ্দিন জিহাদীর বক্তব্য মিথ্যা ও বানোয়াট: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক
আলাউদ্দিন জিহাদী ও প্রেস উইং।
দেশে অস্থিতিশীলতা তৈরি ও জনগণকে বিভ্রান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে ধর্মীয় বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদির দেওয়া বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদী নামে এক বক্তা দাবি করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন।’
প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আলাউদ্দিন জিহাদীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ।’

স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সংগঠন গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এক কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে—এমন দাবি প্রথমে ২০২৩ সালের অক্টোবর মাসে ‘বাংলা ইনসাইডার’ নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরে এটি ধীরে ধীরে অন্যান্য কিছু অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমেও প্রকাশ পায়।
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রিউমার স্ক্যানার নামে একটি ফ্যাক্ট-চেকিং সংস্থা বিষয়টি তদন্ত করে। তাদের তদন্তে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলার সময় বাংলাদেশে ছড়ানো হয় যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন।

তদন্তে আরও উঠে আসে, ১৩ অক্টোবর ২০২৩ সালে আওয়ামী লীগের প্রচারণামূলক অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডার একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয়। প্রতিবেদনে দাবি করা হয় যে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি এই তথ্য সমর্থন করেছে। কিন্তু সেই সময় ইসরায়েলি মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি। এছাড়া ইসরায়েলি সাংবাদিক ও ফ্যাক্ট-চেকাররাও রিউমার স্ক্যানারকে জানান, তারা এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন। একইসঙ্গে ইউনূস সেন্টারও নিশ্চিত করে যে এই বিষয়টি মিথ্যা, বলা হয়েছে বিবৃতিতে।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সব আলেম, ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার এবং যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com