1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও -১ আসনের উপনির্বাচনে ২,৪০৫ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকছে স্টাইকিং ফোর্স।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

দীপক শর্মা

শূন্য ঘোষিত জাতীয় সংসদীয় আসন ৩ (ঠাকুরগাঁও-১)-এর উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৪০৫ জন সদস্য-সদস্যা মোতায়েন করা হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী ব্রিফিংয়ে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে দায়িত্বপালনকারী সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি নির্বাচনী দায়িত্বে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আন্তবাহিনী সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..