1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

রায়পুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পে হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

ছাবির উদ্দিন রাজু

 

নরসিংদীর রায়পুরায় বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে চাঁদা দাবি, হামলা, লুটপাট ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড।

মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ অক্টোবর রায়পুরা উপজেলার বেগমাবাদ জাওকান্দি ৫নং ওয়ার্ডে রোশনারা মেম্বারের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। দিনভর শান্তিপূর্ণভাবে সেবা চললেও সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি এসে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

প্রতিষ্ঠানের অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্যাম্পের চিকিৎসক ডা. শাহজাদ হোসেন বিপ্লব ও কম্পিউটার অপারেটর রিয়াদকে মারধর করা হয়। এসময় প্রায় ৩ লাখ টাকার ওষুধ, স্ক্যানার মেশিন, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর ও লুটপাট করা হয়।

এছাড়া ডা. বিপ্লবের বিকাশ অ্যাকাউন্ট থেকে ২২ হাজার টাকা অননুমোদিতভাবে স্থানান্তরের অভিযোগও করা হয়। এ ঘটনায় বেগমাবাদ জাওকান্দি এলাকার ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তাদের বাজারজাতকৃত ওষুধের বৈধ ডিআর নম্বর রয়েছে এবং তা মেসার্স এমি ল্যাবরেটরি ও তাদের নিজস্ব এমবিএস ল্যাবরেটরিতে উৎপাদিত। ওষুধ নিয়ে কোনো বিভ্রান্তি থাকলে তা ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে যাচাইয়ের আহ্বান জানানো হয়।

একই সাথে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রইছ মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছাবির উদ্দিন রাজু, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..