শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইন নিজের হাতে তুলে নিলে আর বরদাশত করা হবেনা: ডিএমপি

আইন নিজের হাতে তুলে নিলে আর বরদাশত করা হবেনা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, গতকাল রাত ১২টা ৩০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিছু লোক। খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। তারা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং মো. গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ তাদের থামাতে গেলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকার ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করে বা ব্যক্তিস্বার্থে আইনের অপব্যবহার করে, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় আব্দুল হান্নান মাসুদ থানায় গিয়ে মধ্যস্থতা করেছেন এমন ভিডিও ও খবর গণমাধ্যমে এসেছে। পরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট দেন।
এতে তিনি বলেছেন, ‘মোহাম্মদপুর থানা বৈবিছাআর আহবায়কসহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআর পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না। আর তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মব সৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com