1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং মৃত্যুর পর তাঁকে অসম্মানের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে মৃত্যুর পর যেভাবে অসম্মান করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একই সঙ্গে যুদ্ধাপরাধের পক্ষের শক্তির এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি হেমদা রঞ্জন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো. শাহ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..