শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ট্রাম্প জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক আরোপ

ট্রাম্প জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা গাড়ি ও সেমিকন্ডাক্টরের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। তিনি এটিকে সম্পূর্ণ ও চূড়ান্ত বাণিজ্য চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন।

চুক্তিটি ঘোষণার ঠিক একদিন আগে, ১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। যেখানে দেশগুলোকে হুমকি দেওয়া হয়েছিল যে, তারা যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তিতে জাপান ১৫ শতাংশ হারে শুল্ক পেয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ বেড়েছিল। অবশেষে সিউলও সমান হারে শুল্কে সম্মত হয়ে একটি বড় সাফল্য অর্জন করেছে বলে মনে করছে বিশ্লেষকরা।

চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে ১৫০ বিলিয়ন ডলার ব্যয় হবে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজ নির্মাণে। এ বিনিয়োগ দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ খাতকে আরো সমৃদ্ধ করবে, যা ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বৃহত্তম খাত।

তবে দক্ষিণ কোরিয়ার জন্য কিছুটা নেতিবাচক দিকও আছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক বহাল থাকবে।

যদিও কৃষি খাতে দক্ষিণ কোরিয়া তাদের রেড লাইন অক্ষুণ্ন রাখতে পেরেছে। যুক্তরাষ্ট্রের চাল ও গরুর মাংস আমদানির শর্তে কোনো ছাড় দেয়নি সিউল, যা ছিল কৃষকদের বড় উদ্বেগের বিষয়। কৃষকদের প্রতিবাদের হুমকির মুখে সিউল এ ইস্যুতে অবস্থান কঠোর রেখেছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি আমাদের অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে সমান কিংবা ভালো অবস্থানে নিয়ে এসেছে।

চুক্তিতে সামরিক খাতের কোনো পরিবর্তন আনা হয়নি। এখনো যুক্তরাষ্ট্র প্রতিবছর দক্ষিণ কোরিয়ায় কয়েক বিলিয়ন ডলার খরচ করে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায়। অতীতে প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যয় ভাগাভাগির দাবি তুলে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com