শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র বলাৎকারের মামলার প্রধান আসামি বেলাল হোসেন ওরফে বিল্লালকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।

শুক্রবার ভোরে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া পাঁচাশি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বলাৎকারের ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালায়। শুক্রবার ভোরে র‌্যাবের একটি দল গৌরিপুরের বিশ্বনাথপুর থেকে মামলার মূল আসামী বিল্লালকে গ্রেফতার করে।
র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের নগুয়া শ্যামলী সড়কস্থ ৭১৫ জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় তলার টয়লেটে মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে গত ১৫ আগস্ট শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন বিল্লাল ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে একইভাবে গত ২৭ আগস্ট পুনরায় বলাৎকার করেন। এ অবস্থায় ছাত্র বাসায় গিয়ে ঘটনা জানালে ছাত্রের পিতা কয়েকজন আত্মীয়কে সাথে নিয়ে মাদ্রাসায় যান। তারা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি হোসাইন মো. নাঈমকে ঘটনা জানালে পরিচালক বিল্লালকে ডেকে এনে জিজ্ঞাসা করলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে পরিচালক নাঈমের জিম্মায় বিল্লালকে রেখে তারা বাসায় চলে যান। কিন্তু পরিচালক পরে বিল্লালকে ছেড়ে দিলে তিনি পালিয়ে যান।
এ ব্যাপারে ভূক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় শিক্ষক বিল্লাল ও পরিচালক নাঈমকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com