শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
‘অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম’ স্ট্যাটাস দিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন শেরপুর শহরের ডা. সেকান্দর আলী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র রেদোয়ান। মায়ের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা না পেয়ে মাত্র ১৯ বছর বয়সে এমন পথ বেছে নিলেন তিনি।
রেদোয়ান নিজের মৃত্যুর আগে ফেসবুকে দিয়ে গেছেন একটি স্ট্যাটাস। যাতে লেখা, সবাই মাফ করে দিয়েন, চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু হায়াত কম। কি আর করার…’।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

তার মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানা-পুলিশ। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান আহমেদ কয়েকদিন যাবত তার মা রেখা আক্তারের কাছে মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আসছে। তার মা টাকা দিতে অস্বীকার করায় সে কিছুদিন যাবত হতাশায় ছিল।

সর্বশেষ মঙ্গলবার রাত ১২ টা ৩৪ মিনিটে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়। পরে রাতের কোন একসময় বাড়ির পাশে কাঠাল গাছের ডালের সঙ্গে গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। পরে সকালে আশপাশের লোকজন তাকে ঝুলতে দেখে থানায় খবর দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com