1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

লালমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

(মোঃ জয়নাল আবেদীন জয়,কুমিল্লা)
লালমাই উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার,১০ নভেম্বর,২০২৬ নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ থেকে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক
মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসার মো. ফজলুল করিম তপদার।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটার সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সেলফ অফিসার জাবের নোমান,ফজলুল করিম ফয়সাল,ইশতিয়াক আহম্মেদ।
এছাড়াও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপকারভোগী সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ, পরিবেশ বান্ধব পাটে ব্যাগ সহ ৩ দিনের সম্মানি ভাতা ও যাতায়াত ভাড়া দেওয়া হয়েছে।
নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণে প্রশিক্ষক বলেন, গ্রামীন পর্যায়ে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নের পূর্বশর্ত পুরুষের পাশাপাশি নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে অবদান রাখা অতিগুরুত্বপূর্ণ।
নারীদের হাঁস, মুরগী, গরু-ছাগল, মাছ চাষ,পারিবারিক পুষ্টি বাগান, কৃষি কাজে অবদান, ট্রেইলারিং কাজে দক্ষতা অর্জন,জীবন জীবীকা উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, উদ্যোক্তা হিসেবে নিজের অর্থনৈতিক ভাবে নিরাপত্তা নিশ্চিত করা।এছাড়াও নারীদের স্বাস্থ্য সুরক্ষা, টিকাদান, পারিবারের সদস্যদের খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করা, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীদের সুশিক্ষিত হওয়া ইত্যাদি বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। সর্বোপরি নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি অবদান রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..