1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কুমিল্লামুখী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

কুমিল্লাপ্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..