যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাঁজাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাঁজাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিকে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবদল নেতার নাম কামরুল হাসান (৪০)। তিনি আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেট কারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জাগো নিউজকে বলেন, কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক। সে যে মাদক ব্যবসায় জড়িত, তা আমি অবগত ছিলাম না। গ্রেফতারের পর নিজেই বোকা বনে গেছি। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com