1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

জননিরাপত্তা জোরদারে যশোর শহরজুড়ে প্রশাসনের টহল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মনিরামপুর(যশোর

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে যশোর শহরের বিভিন্ন এলাকায় যৌথ টহল ও নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।যশোর স্থানীয় খবর

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও সহকারী কমিশনার বিশাল কুমার জাজোদিয়ার সমন্বয়ে গঠিত একটি দল এ কার্যক্রমে অংশ নেয়। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

টহলকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ধরনের যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..