1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

তাজরিন আক্তার মুন্নি

‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
‎
‎১৬ নভেম্বর (সোমবার) মধ্যরাতে নিজ বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানা ওসি জে ওম তৌফিক আজম।
‎
‎আটককৃতরা হলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকাশ দাস (৩৩)। সে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত সুবোধ দাসের ছেলে।
‎
‎অপরজন হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজন সরকার (৩২)। সে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার তদন্তের সংশ্লিষ্টতা থাকায় ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করা হয়।
‎
‎হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক আজম জানান, ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।তাই বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..