তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বেলা সোয়া ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাঁকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দক্ষিণ ধল্লা গ্রামের মৃত আলাউদ্দিন ও বায়লা বেগমের ছেলে বলে জানা গেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত অভিযান ও আইনগত পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।