শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,

সুনামগঞ্জে বিয়ে প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতনে দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে মো. মহিবুর রহমান। সাজাপ্রাপ্ত আসামি পলাতক আছেন। বিচারক রায়ে উল্লেখ করেছেন, জরিমানার টাকা নির্যাতনের শিকার নারী পাবেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ছাতক পৌর শহরের বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় মহিবুর রহমানের। মহিবুর রহমান জানান, তিনি ফ্রান্সে আছেন। সেখানে তার অনেক বাড়িসহ অনেক সম্পদ আছে। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মহিবুর মেয়েটিতে জানান, বিয়ে করে ফ্রান্সে নিয়ে যেতে চান। কিছুদিন পর তিনি জানান, দেশে চলে এসেছেন। এরপর মেয়েটির সঙ্গে দেখা করেন। এর মধ্যে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত থাকে। এরপর ওই বছরের ১১ নভেম্বর মহিবুর তার এক বন্ধুকে দিয়ে মেয়েটিকে ছাতক পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। মেয়েটিকে সেখানে প্রায় পাঁচ ঘণ্টা রাখেন। এ সময় তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও ধারণ ও ছবি তোলা হয়। পরে মেয়েটিকে বিদায় করে দেন মহিবুর। মেয়েটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মেয়েটি জানতে পারেন, মহিবুর প্রতারক। কখনো ফ্রান্সে ছিলেন না। এক সময় ব্রুনাই ছিলেন। এরপর তাকে আবার হোটেলে যেতে বলা হলে মেয়েটি সব যোগাযোগ বন্ধ করে দেন। মহিবুর সেই ভিডিও ও ছবি ফেসবুক, ইউটিউবে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

 

এ ঘটনায় মেয়েটি পরবর্তীতে পর্নোগ্রাফি আইনে ছাতক থানায় মহিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার বিচারকার্য শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত।

 

মামলার রায় ও আসামির সাজার বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি), আইনজীবী মো. শামসুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com