শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীতে শাহ মুজার আলী (রহ.)’র বাৎসরিক ওরস শরীফ উদযাপন

নোয়াখালীতে শাহ মুজার আলী (রহ.)’র বাৎসরিক ওরস শরীফ উদযাপন

 

রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের রামহরি তালুক গ্রামে ওলিয়ে কামেল মাওলানা শাহ সুফি মুজার আলী শাহ (দরবেশ রহ.)’র বাৎসরিক পবিত্র ওরস শরীফ উদযাপন সফল হয়েছে।
শনিবার (১৮ মার্চ) ২য় ও প্রধান দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ কেয়াম, নাতে রাসুল দঃ পেশ, আলোচনা, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির মাহফিল, সামা কাওয়ালী, সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ।

ওলিয়ে কামেল মাওলানা শাহ সুফি মুজার আলী শাহ (দরবেশ রহ.)’র মাজার শরীফ ও বাৎসরিক ওরস শরীফ উদযাপন কমিটির সভাপতি- চট্টগ্রাম মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের খাদেম মোঃ আবুল কাশেম সেলিম আল মাইজভান্ডারির সভাপতিত্বে ও খাদেম মোঃ বেলাল হোসেন আল মাইজভান্ডারির দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের সঞ্চালনয় প্রধান আলোচক ছিলেন মুফতি আবদুল আলিম আল কাদেরী, শায়ের হাফেজ মোঃ সৌরভ হোসেন আশিকি, এড. সিরাজ উদ্দিন, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, মোঃ আবদুল মন্নান, মোঃ জসিম উদ্দিনসহ অসংখ্য গুণগ্রাহী ব্যাক্তিবর্গ। আলোচনায় বড়পির আবদুল কাদের জিলানী (রাঃ), খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রহ:), আমানতপুরের গনিশাহ বাবা, শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ.)সহ মাইজভান্ডার শরীফের মহান ওলি সৈয়দ জিয়াউল হক আল হাসানি (রাঃ) সহ অসংখ্য ওলি আউলিয়াদের জীবনি ক্যারামতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবারের নতুন কমিটির ব্যাতিক্রমি কর্মসূচিতে মাজার শরীফ অঞ্চলের বাসিন্দারা সন্তুষ্ট প্রকাশ ও ওরসে অংশ নিতে দেখা গেছে। এছাড়া বাৎসরিক ওরস শরীফে বরিশাল বিভাগের ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুর জেলার অসংখ্য ভক্ত অনুসারীগন অংশ গ্রহণ করেছে। ওরস শরীফ কে কেন্দ্র করে মাজার শরীফ আঙ্গিনায় মেলা বসেছে। মেলায় প্রচুর জমজমাট বেচাকেনা ও সাধারণের ভিড় পরিলক্ষিত হয়েছে।
এর আগে ১৮ মার্চ শুক্রবার রাত ১২.১ মিনিটের সময় রামহরি তালুক গ্রামে ওলিয়ে কামেল মাওলানা শাহ সুফি মুজার আলী শাহ (দরবেশ রহ.)’র পবিত্র মাজার শরীফে গিলাফ ছড়ানোর মাধ্যমে বাৎসরিক ওরস শরীফের কর্মসূচি শুরু হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি- চট্টগ্রাম মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের খাদেম মোঃ আবুল কাশেম সেলিম আল মাইজভান্ডারি আল সূফী বার্তা সম্পাদককে বলেন, ওরস শরীফে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নোয়াখালী জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিগন সহ এলাকাবাসী প্রাথমিক ভাবে ব্যাপক সহযোগিতা করেছেন। এরজন্য সবাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com