শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুনামগঞ্জ ভূমধ্যসাগরে নিহত ১৩ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ ভূমধ্যসাগরে নিহত ১৩ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,

গ্রীস যাবার পথে ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৫ এপ্রিল) জেলার তিন উপজেলার এসব শোকাহত পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা সামগ্রী পৌঁছে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের কয়ছর আহমেদ ও সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংসদ সদস্যরা বলেন, ঘটনার খবর শুনেই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানাতে এবং পাশে থাকতে।
তারা বলেন, দালাল চক্রের ফাঁদে পড়ে কেউ যেন অবৈধ পথে বিদেশে না যায় এবং এমন ঝুঁকি না নেয়। আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছে, ৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে বিদেশে পাঠানো হবে। সেই কার্যক্রম ইতোমধ্যে দ্রুতগতিতে শুরু হয়েছে। ধৈর্য ধরুন, সরকার জি-টু-জি পদ্ধতিতে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে।

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন।

দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে অনেকেই প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে দুই থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্বজনরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com