1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম,‌ জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হসান বাদল, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, আক্তারুজ্জামান রাহাত, যুব দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর অর রশিদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া শেরপুরের পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..