যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিখোঁজের ৬ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার, আটক ২

নিখোঁজের ৬ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের ৬ দিন পর অবশেষে টয়লেটের গর্ত থেকে কলেজ ছাত্র শাহিনুর আলম ইকবাল (১৯)- এর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ২টার দিকে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মোতালেবের টয়লেটের গর্ত থেকে তারাকান্দা থানা পুলিশ ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে। এসময় র‌্যাব ও ফরেনসিক ডিএনএ ল্যাব ক্রাইমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ইকবালের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী ও তার ছেলে রানাকে আটক করেছে পুলিশ। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়না তদন্তের জন্যে ইকবালের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শাহিনুর আলম ইকবাল ইকবাল পলাশকান্দা গ্রামের মুদি দোকানদার আব্দুর রউফের ছেলে ও ময়মনসিংহ রোমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল। গত সোমবার রাত ১০টার দিকে চা পানের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com