শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন: বাহাউদ্দিন নাছিম

শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন। বিশ্বের দরিদ্র মানুষের জন্য জাতিসংঘে কথা বলেছেন। ভ্যাকসিন নিয়ে ধনী দেশগুলোকে দরিদ্র দেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি সারা বিশ্বের মেহনতী মানুষের নেতায় পরিণত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোপলিটন আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজ বঙ্গবন্ধু কন্যার জন্মদিন। তার জন্মদিনে আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই শেখ হাসিনাকে হায়াতে তৈয়বা দান করুন।

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে সবচেয়ে বেশিবার জাতিসংঘে ভাষণ দিয়ে আমাদের সম্মানিত করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি সততায় বিশ্বের প্রথম তিনজন রাষ্ট্রনায়কের একজন হিসেবে ভূষিত হয়েছেন। তিনি আমাদের বিশ্বের কাছে সম্মানিত করেছেন।

কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক সভাপতি ও মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষিবিদদের স্বপ্ন পূরণ হয়েছে শেখ হাসিনার কল্যাণে। তিনি কৃষি, কৃষক ও কৃষিবিদদের অনন্য স্থান দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত সম্বৃদ্ধ স্বপ্নের ঠিকানা।

কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোর সভাপতি কৃষিবিদ লিয়াকত আলী জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষিবিদ জি এম ফারুক ডন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com