1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
৩১

নিজস্ব প্রতিবেদক:
কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা।

পুলিশ সূত্র বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ওই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করে। এর কিছুক্ষন পর তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা।

ট্রাফিক পুলিশ কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..