মোঃ মামুন ভুঁইয়া,
আজ ১৭ জুন বুধবার কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বিভিন্ন সরকারি যানবাহন ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন,জনাব মোঃ আবু মুসা শেখ সহকারী পুলিশ সুপার,ভৈরব সার্কেল কিশোরগঞ্জ।