1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

কলকাতা হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩৩

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও কলকাতার লাগোয়া যাদবপুর ও বারুইপুর সহ বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান এর প্রতিবাদে মানববন্ধন ও রাজপথে নেমেছে। এদিন কলকাতার রাজপথে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল বের করে। পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গরীব অসহায় হকারদের বিকল্প ব্যবস্থা না করে এই বিজেপি সরকার গরীব হকারদের উচ্ছেদ করতে চাইছে। আমরা এর তিব্র প্রতিবাদ করছি। তিনি বলেন যে যে ভাবে গরীব হকারদের উচ্ছেদ করতে ব্লুড্রোজার ও ক্রেন দিয়ে তাদের দোকান ঘর ভেঙেছে তা মানা যায় না। এমন পাশবিক শক্তি বৃদ্ধি করে এই সরকার গরীব মানুষের অধিকার কে কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবনা।বেশ কিছু দিন ধরে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এবং কলকাতা এবং কলকাতার লাগোয়া যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা সরকার। এই ঘটনার পর বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেস এর পর তৃনমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের নেতা ও সাবেক এমপি শুভাশীষ চক্রবর্তী ও এম পি দোলা সেন এম পি কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..