শিরোনাম :
গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ের আগে বাড়ি কিনলেন নয়নতারা

বিয়ের আগে বাড়ি কিনলেন নয়নতারা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ব্যক্তিগত জীবনে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তিনি। এরই মধ্যে বিয়ের পরিকল্পনাও করেছেন এই যুগল। সাতপাকে বাঁধাপড়ার আগেই নতুন একটি বাড়ি কিনলেন নয়নতারা।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে নতুন একটি বাড়ি কিনেছেন নয়নতারা। এখানেই বসবাস করেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা রজনীকান্ত, তার মেয়ের জামাই অভিনেতা ধানুশ। এই পোয়েস গার্ডেনে একটি অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট নয়নতারা কিনেছেন বলে জানা গেছে। খুব শিগগির বিশেষ একটি দিনে নতুন বাড়িতে উঠবেন নয়নতারা। তবে ফ্ল্যাট দুটো কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তার পর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। দীর্ঘ দিনের সেই সম্পর্ক পরিণয় পেতে যাচ্ছে। যদিও কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা এখনো ঘোষণা করেননি তারা।

বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা-বিগনেশ। নয়নতারার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়াও এই সিনেমায় আছেন— মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ।

অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com