1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

লালমাইয়ে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন উপজেলা কমিটি গঠন, সভাপতি মোস্তফা কামাল ও সম্পাদক আনোয়ার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত
১৭

লালমাই প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার অধীনে আগামী এক বছরের জন্য লালমাই উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিগত ১২ ফেব্রুয়ারি ১৯৮২ সালে মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সাংবাদিক সংগঠনের জেলা নেতৃবৃন্দ ১৭ জুন ২০২৬ তারিখে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।
সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম মেনে এবং তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষার প্রত্যয়ে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: মোস্তফা কামাল মজুমদার রুবেল-কে সভাপতি এবং দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ কুমিল্লা জেলা শাখার সভাপতি মো: তরিকুল ইসলাম তরুণ এবং সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা মজুমদার যৌথ স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি মো: রবিউল আলম রবিন মজুমদার (দৈনিক স্বাধীন ভোর), যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্লাহ (দৈনিক ঢাকা), সাংগঠনিক সম্পাদক খান রুবেল হোসেন (সাপ্তাহিক চলন), অর্থ সম্পাদক আহসান উল্লাহ রাজু (এসডি টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মনিরুল ইসলাম +দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি) এবং দপ্তর সম্পাদক মোঃ সালামত উল্লাহ (দৈনিক কুমিল্লার আলো)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সামছুল আলম মনির (সাপ্তাহিক চলন)।
নতুন এই কমিটিকে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য একটি সম্মানিত উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন— ১. মো: মনির হোসেন এবং ২. রাসেল মোহাম্মদ দুল্লাল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, লালমাই উপজেলার সকল বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই কমিটির মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..