1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত মুন্সীগঞ্জের সব ফায়ার স্টেশন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত
৩১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সম্ভাব্য ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। জেলার সব ফায়ার স্টেশনে উদ্ধার কাজের সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন, পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্ভাব্য ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলার প্রতিটি ফায়ার স্টেশনে উদ্ধার সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। দুর্যোগের খবর পাওয়া মাত্রই দ্রুত সাড়া দিয়ে জানমাল রক্ষায় প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয় করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..