শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অকালেই ঝরে গেলো সম্ভাবনাময় হিমেল : রাবি ভিসি

অকালেই ঝরে গেলো সম্ভাবনাময় হিমেল : রাবি ভিসি

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি বলেছেন, হিমেল ছিলো সম্ভাবনাময় একজন শিক্ষার্থী, কিন্তু অকালেই প্রাণটি ঝরে গেছে। হিমেলের আত্মার শান্তির জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া আর অন্য কোনো পথ নেই।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত হিমেল স্মরণ সভায় এসব কথা বলেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

ভিসি আরো বলেন, আমরা হিমেলের মায়ের ভার পোষণের সার্বিক দায়িত্ব নিয়েছি। হিমেলকে ঘিরে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এরই মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, আর কিছু বাকি রয়েছ আশা করি খুব শীঘ্রই এসব বাস্তবায়িত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি আরো বলেন, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, যেনো তারা সাবধানে চলা ফেরা করে। আর যেনো এরকম প্রাণ হারাতে না হয় আমাদের। তোমাদের জন্যই আমরা। আমার মনে হয় তোমাদের সঙ্গে আমাদের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, তা আর রাখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে যত সমস্যা আছে বা তৈরি হবে তা তোমাদের সঙ্গে নিয়েই সমাধান করব।

রাবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদের সঞ্চালনায় এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জোহা হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম, চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নির্মমভাবে নির্মাণ কাজে ব্যবহৃত পাথরবাহী এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ ঘটনার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচ ট্রাকে আগুন দেওয়াসহ বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি করেন। শিক্ষার্থীরা বিভিন্ন দাবি জানালে তোপের মুখে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাদের সব দাবি মেনে নেয় এবং ইতোমধ্যে এর কিছু কিছু বাস্তবায়নও করেছেন তিনি। হিমেল ‘হত্যাকান্ডের’ পর থেকে এখনও আলপনা এবং জলরঙে ছবি এঁকে নানাভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com