শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এনটিআরসি সুপারিশ আরও ১১৬ শিক্ষক নিয়োগে

এনটিআরসি সুপারিশ আরও ১১৬ শিক্ষক নিয়োগে

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১১৬ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৮ হাজার ২৮৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায়ই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর অবশিষ্ট ৪ হাজার ১৯৮ জন প্রার্থী ভিআর ফরম না পাঠানোয় তাদের ৭ ফেব্রুয়ারির মধ্যে ভিআর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ১১৬ জন প্রার্থীর ভিআর ফরম এনটিআরসিএ কার্যালয়ে পাওয়া যায়। সেই ১১৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে এনটিআরসিএ ওয়েবসাইটে প্রবেশ করে স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ জানুয়ারি তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় নিয়োগ পেয়েছেন ৩৪ হাজার ৭৩ জন। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে এ শর্তে যে সরকারি রিপোর্টে তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ বাতিল হবে।

এনটিআরসিএর মাধ্যমে সুপারিশ পাওয়া পদের মধ্যে এমপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি। প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন, সহকারী শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮ জন, সহকারী মৌলভী পদে ১ হাজার ৫২৮ জন, ইবতেদায়ি মৌলভী পদে ৩৫৫ জন, ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৩৮৯ জন, ইনস্ট্রাক্টর পদে ১০০ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৬ জন, প্রদর্শক পদে ১৯৪ জন, ইবতেদায়ি ক্বারি পদে ৯৩ জন এবং ইবতেদায়ি শিক্ষক পদে ৪৮৯ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com