শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবিপ্রবি উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ

পাবিপ্রবি উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. এম রোস্তম আলীর দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, উপাচার্য এম রোস্তম আলীর ধারাবাহিক নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট হয়েছে। সেশনজট ও শিক্ষার পরিবেশ না থাকায় সারাদেশের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে পাবনা বিশ্ববিদ্যালয়ের মান তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি মেয়াদ কালের শেষ সময়েও তিনি স্বজনপ্রীতি ও বাণিজ্য করে অবৈধ প্রক্রিয়ায় গণনিয়োগ দিয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পাবিপ্রবি ভিসি ড. এম রোস্তম আলীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ মার্চ। বিদায় বেলায় নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজান, পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওলিউল্লাহসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ প্রদানসহ ১০২ জনকে গণনিয়োগ দিয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান তারা।
এছাড়াও উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার করে টাকা লোপাট, বইক্রয়ে হরিলুটসহ উপাচার্যের বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে তার তদন্ত দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা উপাচার্যের দুর্নীতির তদন্ত ও বিচারের পাশাপাশি সেশনজটমুক্ত স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি জানান। বিক্ষোভ শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com