1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনা: তিন মাস পর পিকআপচালক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত
২৪

মোঃ আলি আহমেদ

বাহুবল উপজেলায় পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে জেরিন আক্তার লিজা নিহতের ঘটনায় দীর্ঘদিন পলাতক পিকআপচালককে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ সিলেট ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

 

শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকা থেকে বাহুবল থানার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইরফান মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মামলার বিবরণে জানা যায়, ২৩ এপ্রিল বিকালে জেরিন আক্তার লিজা (২৬) তার ছোট মেয়ে জান্নাতুল আরফাকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে দারাগাঁও থেকে মিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার বড়গাঁও শাহী জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে লিজা ও তার মেয়ে গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেরিন আক্তার লিজাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জান্নাতুল আরফাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত লিজার স্বামী বাহুবল থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের যৌথ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..