1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

“জুলাই শহীদ দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালিত,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত
৩৩

কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচি পালিত হয়।
দিনের সূচনায় সকাল ৯:০০ ঘটিকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর সভাপতিত্বে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের পবিত্র স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্বে জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং অন্যান্য বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের অসামান্য আত্মত্যাগ এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। তিনি জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরে তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..