নেত্রকোনা জেলা প্রতিনিধি
আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে
নেত্রকোনার মদন উপজেলায় রোজ সোমবার ২০ জুলাই থেকে ২১- ২২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনার-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ সাকুর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান,
উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ,
মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাউদ্দিন করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, রাজিব সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা পাবলিক হল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। উদ্যোক্তা ও ১৭টি ষ্টল কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে আগামী বুধবার রাত ৮টা পর্যন্ত।
কৃষি মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের শতাধিক ফল গাছের নার্সারির সমাহার বসেছে।
দর্শনার্থীরা উপস্থিতি ও বিভিন্ন ফলজ গাছ কেনার পাশাপাশি গাছ রোপনের পদ্ধতি ও গাছ সঠিক সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কেও তথ্য জানতে পারছেন সাধারণ জনগণ।
কৃষি মেলায় দেশি বিদেশি বিভিন্ন ফল ধরা চারা গাছের বৈচিত্র্য উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন শত শত মানুষ।