শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে ৪ অপহরণকারী গ্রেফতার

শ্রীমঙ্গলে ৪ অপহরণকারী গ্রেফতার

,মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে কাজ দেয়ার কথা বলে ডেকে এনে ২ ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে পুলিশ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুক্তিপণ আদায়ে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে শুক্রবার (২২ এপ্রিল) ভোররাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদারের নির্দেশে শ্রীমঙ্গল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আসাদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  উপজেলার খাসগাঁও ইকরা মাদ্রাসা এলাকা থেকে ওই ৪ অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুক মিয়া (৩২), মোঃ নাসির মিয়া (৩২), মোঃ মোজাক্কির আহমেদ রাফি (২০) ও মোঃ মুসলিম আহমেদ আলভী (২৫)।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গ্রেফতারকৃতরা সিলেট কতোয়ালী থানার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র মো. জাবেদ মিয়া (৩৫) মৃত আত্তম আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০) কে কাজ দেয়ার কথা বলে মৌলভীবাজার সদরের সরকার বাজারে আসতে বলে। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে তাদের শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকায় একটি বাসায় অপহরণ করে আটকে রাখে। পরে অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এসময় তাদের দাবীর টাকা পরিশোধে একটি বিকাশ নাম্বার দেয়া হয়। এ ঘটনায় অপহৃত পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ বিকাশ নাম্বারের সূত্র ধরে শুক্রবার অপহরণকারীদের গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুর কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com