শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেহেরপুরে বিদেশি পাখিসহ আটক ২, একজনের কারাদণ্ড অপরজনের জরিমানা

মেহেরপুরে বিদেশি পাখিসহ আটক ২, একজনের কারাদণ্ড অপরজনের জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বিদেশি পাখিসহ আটক ২-ছবি: সংগৃহীত

মেহেরপুরে প্রায় ২২ লাখ টাকার বিদেশি পাখিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের গোপালনগর যাত্রী ছাউনির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বারেক আলীর ছেলে বাশারুল শেখ এবং একই গ্রামের মৃত নূর হকের ছেলে হাবিবুর রহমান।

এরপর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের একজনকে এক মাসের কারাদণ্ড ও অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত বাশারুল শেখকে এক মাসের কারাদণ্ড এবং হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আটককৃতদের কাছ থেকে ১০টি ম্যাকাও ৬০টির অধিক পার্পেল স্টারলিং পাখি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা বন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবনগর থানা পুলিশ পাখিগুলো বনবিভাগের হাতে বুঝিয়ে দিয়েছে। উপজেলা বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com