যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ শিশুকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেফতার

ময়মনসিংহ শিশুকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মনসুর (৫০) নামের এক বাসচালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শুক্রবার বিকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল মনসুর ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানিয়েছেন, ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা সপরিবারে নগরীর একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। এ সময় তাকে পড়ানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়, পরে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা দৌঁড়ে এলে মনসুর পালিয়ে যান। পরদিন শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আবুল মনসুরের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও জানান, র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই চালক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com