শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার

 

প্রবাস ডেস্ক:
কাতারে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বিশ্বকাপ-২০২২ আয়োজনে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার।

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বুধবার (১৮ মে) কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির সাথে এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানান। বৈঠকে তিন ক্যাটাগরিতে দেশটিতে ‘নিরাপত্তা’, ‘হসপিটালিটি’ এবং ‘ট্রান্সপোর্ট’ খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন আল মাররি এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে বাংলাদেশের মন্ত্রীকে আশ্বস্ত করেন।
গত কয়েক বছর ধরে কাতারে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ সরকার। দীর্ঘ দিন পর এমন সুখবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িরা।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। শীঘ্রই এ সভা আয়োজনের বিষয়ে একমত হন তারা। এসময় মন্ত্রী ইমরান আহমদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কাতার শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদি, রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর মো. মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com