শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরকীয়ায় জড়িয়ে প্রাণ দিতে হলো জেলেখাকে

পরকীয়ায় জড়িয়ে প্রাণ দিতে হলো জেলেখাকে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে জেলেখা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় জড়িয়ে প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়ায় হত্যা করা হয়েছে তাকে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

তিনি জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর কুড়িগ্রামের মঞ্জুরুল নামে একজনের সঙ্গে বিয়ে হয় জোলেখার। বিয়ের পর তিনি জানতে পারেন- মঞ্জুরুলের আরো পাঁচজন বউ আছে। এ কারণে তিনি মায়ের বাড়িতে ফিরে যান। সেখানে বিধান চন্দ্র নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে। বিধান চন্দ্র তার স্ত্রীকে ঘন ঘন বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে জেলেখাকে নিয়ে রাত্রিযাপন করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার দিন (মঙ্গলবার, ২২ জুন) জেলেখা স্বামী মঞ্জুরুলের বাড়ি যাওয়ার কথা বলে মায়ের বাড়ি থেকে পরকীয়া প্রেমিক বিধান চন্দ্রের বাড়িতে যান এবং সেখানেই রাত কাটান। পরদিন ভোরে তিনি বিধানকে বিয়ের জন্য চাপ দেন এবং তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। এ নিয়ে জোলেখার সঙ্গে ঝগড়া হয় বিধানের। এক পর্যায়ে জেলেখা আশপাশের লোকজনকে ডাকাডাকির চেষ্টা করলে তার মাথায় কাঠ দিয়ে আঘাত করেন বিধান। পরে ধারালো দা দিয়ে জোলেখার কপালে কোপ দেন এবং গলা টিপে হত্যা করেন।

তিনি আরো জানান, জোলেখার লাশ খাটের নিচে লুকিয়ে রেখে সকালে কাজে চলে যান বিধান। কাজ শেষে কর্মচারী সুকুমার চন্দ্র বর্মন ওরফে হরতালকে নিয়ে বাড়িতে আসে। ওইদিন গভীর রাতে হরতালের সহযোগিতায় বাড়ি থেকে একটু দূরের একটি পাটক্ষেতে জেলেখার লাশ ফেলে দেন। বৃহস্পতিবার বিকেলে পাটক্ষেত থেকে জোলেখার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলা করেন নিহতের মা। রোববার (২৭ জুন) বিধান চন্দ্র ও তার কর্মচারী সুকুমার চন্দ্র বর্মন ওরফে হরতালকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে বিধান চন্দ্র হত্যার দায় স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার ওসি শাহা আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com