নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার সকাল ছয়টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় গ্রেফতারের কাছে থেকে ছয় হাজার ৬২৭ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৩০৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলেও ডিএমপি সূত্রে জানা গেছে।
Leave a Reply