শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আধুনিক ঢাকা গড়ে তুলব: মেয়র আতিক

সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আধুনিক ঢাকা গড়ে তুলব: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আধুনিক শহর গড়তে শুধু মেয়র এবং কাউন্সিলর নয়, সবাইকে কাজ করতে হবে। সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। তবেই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আধুনিক ঢাকা গড়ে তুলব।
সোমবার গুলশান নগর ভবনের হলরুমে ডিএনসিসির পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিবহন চালক ও শ্রমিকদের নিয়েই ডিএনসিসি পরিবার। পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই ডিএনসিসি কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আমরা আমাদের সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারব। চেষ্টা করলে যে সফল হওয়া যায় তার উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

পরিবহন চালক ও শ্রমিকদের জ্বালানি সাশ্রয় করার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অতএব সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

শ্রমিকদের কল্যাণে ডিএনসিসি গুরুত্ব সহকারে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, পরিবহন চালক ও শ্রমিকদের জন্য এরই মধ্যে ইন্স্যুরেন্স দিগুণ করা হয়েছে, পেনশন চালু করা হয়েছে, মৃত্যুকালীন অনুদান ৮ লাখ টাকা করা হয়েছে। চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চালকদের সব নিয়ম মেনে এবং সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ মাহে আলম, ডিএনসিসির কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com