শিরোনাম :
পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইইউবির দুই শিক্ষার্থী স্বর্ণপদক জিতলো

আইইউবির দুই শিক্ষার্থী স্বর্ণপদক জিতলো

নিজস্ব প্রতিবেদক:

সৌরশক্তি চালিত খাদ্য হিমাগারের নকশা করে যুক্তরাজ্যের সম্মানজনক এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস ডিজাইন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন’র চার শিক্ষার্থী। বৃহস্পতিবার ভার্চুয়াল গ্র্যান্ড ফাইনালে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে দুই আয়োজক সংগঠন ‘এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস কোয়ালিশন’ এবং ‘ইঞ্জিনিয়ার্স উইদাউট বর্ডার্স ইউকে’।

স্বর্ণজয়ী মো. সাদিক আবদাল এবং তাশফিয়া তাহসিন আইইউবির ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অপর দুজন যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন’র শিক্ষার্থী আলী আহমেদ এবং নূর বেন গাইয়েদ। পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য এই জ্বালানি সাশ্রয়ী হিমাগারের নকশা করেছেন তারা। সৌরশক্তি দ্বারা ‘আইস ব্যাংক’ চালিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় বের করেছেন তারা। এই পদ্ধতিতে অপচয় রোধ করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিযোগিতাটির মূল পৃষ্ঠপোষক নেদারল্যান্ডস-ভিত্তিক সংগঠন আইকেইএ ফাউন্ডেশন। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। স্বল্প আয়ের দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন যান্ত্রিক উদ্ভাবন নিয়ে কাজ হয় এখানে। এ বছর তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, বেনিন, ক্যামেরুন, ভারত, কেনিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ের ২২টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আইইউবির শিক্ষার্থী মো. সাদিক আবদাল বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। বৈশ্বিক উষ্ণায়ণের কারণে খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো খুবই জরুরি। এ বিষয়টি মাথায় রেখেই আমরা এই নকশাটি তৈরি করেছি। এর জন্য যে পরিশ্রম আমরা করেছি, এই পুরষ্কার তারই স্বীকৃতি।’

আইইউবির অপর শিক্ষার্থী তাশফিয়া তাহসিন বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদেরও প্রশংসা প্রাপ্য। টেকসই বাসযোগ্য পৃথিবী গড়তে আমরা যেসব উদ্ভাবন নিয়ে কাজ করছি, তারা সবসময়ই তাতে সমর্থন ও উৎসাহ দিয়েছেন। পাশাপাশি, এফিশিয়েন্সি ফর অ্যাক্সেস ডিজাইন চ্যালেঞ্জ-এর আয়োজকদেরও ধন্যবাদ।’

স্বর্ণজয়ী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার পুরস্কার পেয়েছে আমাদের দুই শিক্ষার্থী। এজন্য আমরা খুবই গর্বিত। কারণ গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আইইউবি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আন্তঃদেশীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউবির শিক্ষার্থীরা যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন-এর শিক্ষার্থীদের সাথে যৌথভাবে কাজ করে সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com