যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাবি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে মারতে গেলেন ছাত্র!

রাবি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে মারতে গেলেন ছাত্র!

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক‌ই বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আইন বিভাগের ২৪৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে।
বহিষ্কৃত শিক্ষার্থী আশিক উল্লাহ ওই বিভাগের মাস্টার্সের ছাত্র।
শিক্ষার্থীরা জানায়, চতুর্থ বর্ষের ক্লাস চলাকালীন ইমপ্রুভমেন্টের কথা বলে ক্লাসে প্রবেশ করেন আশিক উল্লাহ। ক্লাসের শেষের দিকে আশিক ওই শিক্ষিকাকে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে শিক্ষিকা ক্লাস থেকে বের হতে গেলে আশিক দরজা বন্ধ করে তাকে মারার জন্য উদ্ধত হন। পরে শিক্ষার্থীরা তাকে ক্লাসরুমে আটকে রেখে শিক্ষিকাকে উদ্ধার করেন।

অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা বলেন, ‘আমি চতুর্থ বর্ষের ক্লাস শেষ করে বের হতে গেলেই সে আমার পথ অবরোধ করে। বিভাগের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আমার কাছে সমাধান চায়। আমি তাকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে বলি। কিন্তু সে কথা না শুনে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। ’

বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আইন বিভাগের শ্রেণিকক্ষে এক ছাত্র ড. বেগম আসমা সিদ্দীকাকে হেনস্তা করেছে। এ ঘটনায় বিভাগের ‌ ছাত্র-ছাত্রীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com