শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিভিন্ন স্থিতিশীল মাংসের বাজার, দাম কমেছে সবজির

রাজধানীর বিভিন্ন স্থিতিশীল মাংসের বাজার, দাম কমেছে সবজির

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া ঈদের পর সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারে পেঁপের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০ থেক ৫০ টাকায়। এ ছাড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিচিঙ্গা, পটল ও ঢেঁড়স। এ ছাড়া ধুন্দলের কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম কেজি প্রতি ২০ টাকা কমে দাঁড়িয়েছে ১১০ থেকে ১২০ টাকা।

আকারভেদে প্রতি পিস চাল কুমড়া ৫০ টাকা ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ও কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি লেবু ১৫ থেকে ২০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে শুকনা মরিচের কেজি ৪০০ টাকা হলেও দাম কমেছে কাঁচা মরিচের। চলতি সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়।

বাজারে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৪৫ টাকায়। এ ছাড়া দেশি রসুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায় এবং চায়না রসুন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি ডজন লাল ডিম ১১৫ থেকে ১২০ টাকা, হাঁসের ডিম ১৯০ থেকে ১৯৫ টাকা এবং প্রতি ডজন দেশি মুরগির ডিম ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা এবং ২৮০ থেকে ৩০০ টাকায় প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে।

এদিকে, ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে রুই ও পাবদা মাছ বিক্রি হচ্ছে। ১৬০ থেকে ১৮০ টাকায় প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাস মাছ বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিং মাস ৩০০ থেকে ৪৬০ টাকা কেজি দরে এবং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি প্রতি শোল মাছ বিক্রি হচ্ছে। এ ছাড়া এক কেজির ইলিশ মাছ ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com