জেলা প্রতিনিধি: তানিয়া ইসলাম
টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।