1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৬

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কামারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর দিনাজপুর জেলার বিরল থানার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।

কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে কামারপাড়া স্টেশনে সান্তাহারগামী ‘দোলনাচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ক্রসিং হচ্ছিল। এ সময় ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে করতোয়া ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, জীবিকার তাগিদে দীপঙ্কর নিজ বাড়ি থেকে দোলনাচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..