যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের নির্বাচনকে বাঁচিয়ে রাখা না গেলে পলিটিকস উধাও হয়ে যাবে : সিইসি

বাংলাদেশের নির্বাচনকে বাঁচিয়ে রাখা না গেলে পলিটিকস উধাও হয়ে যাবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিকস (রাজনীতি) উধাও হয়ে যাবে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, তখন গণতন্ত্রও বলা যাবে না, পলিটিকসও বলা যাবে না।

মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির সফলতা পরিমাপ করা যাবে না। আমি ফেল করলাম, পুরোপুরি সফল হলাম না আংশিক সফল হলাম, না পুরোপুরি ব্যর্থ হলাম; এটা নির্ভর করবে জনগণ কীভাবে সাড়া দিচ্ছে তার ওপর। সেটি কোন বাটখারা দিয়ে পরিমাপ করা যাবে না।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলেই যে অবিচার বা ভোট চুরি হবে না তা নয়। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হলে একটা ভারসাম্য সৃষ্টি হয়।

বিকল্প ধারা বাংলাদেশের বক্তব্যের প্রেক্ষিতে সিইসি বলেন, আপনাদের বক্তব্য আমরা অবশ্যই বিবেচনা করব। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারাই আমাদের লক্ষ্য। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন একটি কঠিন কাজ। এ জন্য অংশীজনের সক্রিয় অংশগ্রহণ লাগবে। সবার সহযোগিতা ও সমর্থন আমরা চাইব।

তিনি বলেন, প্রতিটা কেন্দ্রে যদি বড় বড় দলগুলো থাকে তাহলে যে কর্মী বা সমর্থকরা থাকেন তারাই সহজ করে দেবেন আমাদের কাজগুলো। আমি চাই অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি শান্তিপূর্ণ নির্বাচন।

বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এতে চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।

৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল সংলাপের আমন্ত্রণ পেয়েছে। সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com