নিজস্ব প্রতিবেদক:
রোববার (৩১ জুলাই) বিকাল ৩টায় নির্বাচন কমিশন ভবনে এ সংলাপ শুরু হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।
এর আগে, এদিন সকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সঙ্গে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।
Leave a Reply