শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৫ দিনে এলো ১৭২ কো‌টি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স

২৫ দিনে এলো ১৭২ কো‌টি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

দেশে ডলার সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক। যার ইতিবাচক সাড়াও মিলছে চলতি আগস্টের প্রথম ২৫ দিনে। এই ২৫ দিনে বাংলাদেশে ১৭২ কোটি ৯৩ লাখ (১ দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ৯৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার অংক ১৬ হাজার ৪২৯ কোটি টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, আগস্টের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার এসেছে। বিদেশি ব্যাংকগুলোতে ৬৪ লাখ ডলার এসেছে। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যখন খোলাবাজারে ডলারের রেট ব্যাংকের তুলনায় বেশি হয়, তখন বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসে। বর্তমানে ব্যাংক ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা দিচ্ছে। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যায়। তবে খোলাবাজারে ১১০ থেকে ১১১ টাকায় ডলার বিক্রি হচ্ছে। এতে বেশি টাকার লোভে ব্যাংকিং চ্যানেলের চেয়েও ভিন্ন পথে টাকা পাঠাচ্ছেন অনেকে। এ কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কম হয় বলে জানান তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com